হোম > খেলা

ডামুড্যায় হা-ডু-ডু ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুরের ডামুড্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের বেতমোড়া বাজার সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইসলামপুর ইউনিয়ন একাদশ ও ছয়গাও একাদশ একাদশ। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করে ছয়গাঁও ইউনিয়ন একাদশ ৩ পয়েন্টে ইসলামপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা রেজাউল করিম শ্যামল বেপারী, আব্দুল মজিদ মাদবর, আতাউর রহমান, ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ছওগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভুট্টো মজুমদার।

খেলায় বিজয়ী দল
পুরস্কার হিসেবে পেয়েছে ফ্রিজ। আর রানার-আপ দল উপহার হিসেবে পেয়েছে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

গ্রামীণ সংস্কৃতি ও বিনোদনের অন্যতম মাধ্যম এই খেলাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা