হোম > খেলা

ক্রিকেট অপারেশনসের দায়িত্বে ফাহিম, বিপিএলে বুলবুল, কোন দায়িত্বে নেই ফারুক

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের পর সোনারগাঁও হোটেলে হয়েছে প্রথম বোর্ড সভা। সেখানে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের পর স্থগিত করা হয় সভা। সে সভার বাকিটুকু অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে। ওই সভায় পরিচালকদের দায়িত্ব বণ্টন করা হয়। বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন ফাহিম। আগের মেয়াদেও তিনি একই দায়িত্বে ছিলেন। তবে দায়িত্ব পাননি বর্তমান বোর্ডের সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদ।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন তিন কমিটির দায়িত্ব। ওয়ার্কিং কমিটির পাশাপাশি গ্রাউন্ডস ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পালন করবেন তিনি। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভূমিকায় থাকবেন ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি আম্পায়ার্স কমিটির দায়িত্বও পালন করবেন তিনি। আগের বোর্ডে মেডিকেল কমিটির দায়িত্বে থাকা মনজুর আলমকে একই দায়িত্বে রাখা হয়েছে।

বিসিবিতে যুক্ত হওয়া নতুন দুই মুখ আব্দুর রাজ্জাক নারী উইংস ও খালেদ মাসুদ পাইলট এইচপির দায়িত্ব পালন করবেন। মিডিয়া বিভাগের দায়িত্বে থাকবেন আমজাদ হোসেন। টুর্নামেন্ট কমিটির দায়িত্বে থাকবেন চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত পরিচালক আহসান ইকবাল চৌধুরী। একই বিভাগ থেকে আসা আরেক পরিচালক আসিফ আকবর পেয়েছেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। বাংলাদেশ টাইগার্সের দায়িত্ব পেয়েছেন সিলেট থেকে নির্বাচিত পরিচালক রাহাত শামস।

ওয়ার্কিং কমিটি : আমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশনস : নাজমুল আবেদিন ফাহিম

ফিন্যান্স : এম নাজমুল ইসলাম

ডিসিপ্লিনারি কমিটি : ফায়জুর রহমান

গেম ডেভেলপমেন্ট : ইশতিয়াক সাদিক

টুর্নামেন্ট কমিটি : আহসান ইকবাল চৌধুরী

এজ লেভেল টুর্নামেন্ট : আসিফ আকবর

গ্রাউন্ডস : আমিনুল ইসলাম বুলবুল

ফ্যাসিলিটিজ : শাহনিয়ান তানিম

আম্পায়ার্স : ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং : সাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটি : মনজুর আলম

টেন্ডার : আবুল বাশার, হাসানুজ্জামান

মিডিয়া : আমজাদ হোসেন

অডিট : মোখলেছুর রহমান

উইমেন্স উইং : আব্দুর রাজ্জাক

লজিস্টিক : ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

সিকিউরিটি : মেহেরাব আলম চৌধুরী

সিসিডিএম : আদনান রহমান দীপন

ফিজিক্যাল চ্যালেঞ্জড : জুলফিকার আলী খান

এইচপি : খালেদ মাসুদ পাইলট

টাইগার্স : রাহাত শামস

ওয়েলফেয়ার : মোকছেদুল কামাল

বিপিএল : আমিনুল ইসলাম বুলবুল

মেম্বার সেক্রেটারি : ইফতেখার রহমান

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি