হোম > খেলা

৯ রানে ৬ উইকেট পতন, জাকের বলছেন স্বাভাবিক ব্যাপার

স্পোর্টস রিপোর্টার

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে ১০৯ রান তুলে ফেলার পর বাংলাদেশের ১০ উইকেটের জয় সহজ মনে হচ্ছিল। এরপরই আচমকা ব্যাটিং ধ্বস এবং ৯ রানেই নেই ৬ উইকেট। দলের এই ব্যাটিং বিপর্যয়কে অবশ্য স্বাভাবিক বলেই রায় দিয়েছেন অধিনায়ক জাকের আলী অনিক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, তিনি দুশ্চিন্তা করছিলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। জাকের বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’

‘আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’- আরও যোগ করেন জাকের।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ৯ রানে ৬ উইকেট পতনের পর সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেন ১৮ বলে ৩৫ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী জাকের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকে আমরা জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল (আজ) সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা।’ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি