হোম > খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ইতোমধ্যে ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। এখানেই থেমে যেতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা। তাদের লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। এমনটাই জানিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক জাকের আলী অনিক।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তবে জাকেরের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৩৩ রানের লড়াইকু পুঁজি পায় বাংলাদেশ। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে ৫ ছয়ের সাহায্যে ৫৫ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাকের। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘বিষয়টা লাইটলি নিব না। আমরাও জেতার জন্য মাঠে নামব। ম্যাচ জেতা জেতাই। পাকিস্তানও দারুণ ফাইট করেছে। শেষ ম্যাচ জেতার লক্ষ্য থাকবে আমাদের। হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে। আমরা আমাদের প্রসেস ধরে এগোতে চাচ্ছি।’

নিজের ব্যাটিং নিয়ে এই ক্রিকেটার বলেন, ‘প্র্যাকটিসে আমি যা করি সেভাবেই ব্যাটিং করেছি। আমি ব্যাটিংয়ে কিছু সেটআপ চেঞ্জ করেছি। সেটা করেছি দুই বছর আগে বিপিএলে আমাদের ব্যাটিং কোচের সাথে। আমার জন্য ম্যাচ উইনিং নক জরুরি। আমি আসলে ম্যাচ উইনিং নকগুলোই হিসেব করি। ভালো ব্যাটিং করার পরও যদি দল না জেতে তাহলে সেগুলো কাউন্ট করি না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপরে ব্যাট করতে নামব সেটা আগে থেকেই জানতাম। জাস্ট মানসিকভাবে সেভাবে প্রস্তুত ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফরেও আমি ৫ নম্বরে ব্যাট করেছি।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল