হোম > খেলা

সিরিজ জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৪ মে) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের ১০ ক্রিকেটার। এই দলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিমানে উঠেছেন হাসান মাহমুদ। এই তারকা পেসার জানিয়েছেন, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তাদের দল।

সিরিজ নিয়ে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের হাসান বলেন, ‘প্রত্যাশা আমরা সিরিজ জিতে আসব ইনশাআল্লাহ। আর কিছু না।’

হাসান ছাড়াও আরব আমিরাতের উদ্দেশ্যে প্রথম দফায় ঢাকা ছেড়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমনরা। অধিনায়ক লিটন কুমার দাসসহ দলের বাকি ক্রিকেটার সন্ধ্যার ফ্লাইটে আরব আমিরাত রওনা দেবেন।

দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ মে। ১৯ মে সিরিজের দ্বিতীয় তথা শেষ কুড়ি ওভারের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!