হোম > খেলা

ফাইনালের বাকি ১৫ মিনিট খেলা হবে ২৯ এপ্রিল

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে স্থগিত হয়ে যাওয়া বাকি ১৫ মিনিটের খেলা আগামী ২৯ এপ্রিল হবে। ভেন্যু সেই ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামই। আজ বাফুফে লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড় আবাহনী-বসুন্ধরা কিংসের ফাইনাল ম্যাচটিতে বিঘ্ন ঘটায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

গত ২২ এপ্রিল কালবৈশাখী ঝড় আবাহনী-বসুন্ধরা কিংসের ফাইনাল ম্যাচটিতে বিঘ্ন ঘটায়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে। এরপর অতিরিক্ত সময়ের ১৫ মিনিট শেষে আলোক স্বল্পতার কারণে খেলা স্থগিত করা হয়।

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, আগামী মঙ্গলবার ফাইনালের বাকি অংশের খেলা হবে। বসুন্ধরা কিংসকে ১০ জন নিয়েই খেলতে হবে। কারণ ১০২ মিনিটে খেলার সময় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফাহিম।

তিনি আরো বলেন, ‘বাই লজ অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যদি বাকি ১৫ মিনিটে খেলা নিষ্পত্তি না হয়, তাহলে টাইব্রেকার হবে। দল একই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। যেখান থেকে যেভাবে স্থগিত হয়েছে, সেখান থেকে সেভাবেই হবে। কোনো কিছুতেই পরিবর্তন আসবে না।’

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত