হোম > খেলা

শৈশবের ক্লাবেই ডি মারিয়ার শেষের শুরু

স্পোর্টস ডেস্ক

রোজারিও সেন্ট্রাল- ক্লাবটির সঙ্গেই অনেক আবেগ, স্মৃতি, ভালোলাগা জড়িয়ে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়ার। ১৯৯২ সালে মাত্র চার বছর বয়সে জন্মস্থান রোজারিও’র এই ক্লাবটির সঙ্গে যুক্ত হন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে শৈশবের ক্লাবটিতেই ফিরলেন আক্রমণভাগের এই ফুটবলার।

২০০৫ সালে রোজারিও সেন্ট্রাল দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ডি মারিয়া। ২০০৭ সালে বেনফিকা দিয়ে শুরু করেন ইউরোপ অধ্যায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটডে, পিএসজি, জুভেন্টাস হয়ে ২০২৩ সালে আরও একবার বেনফিকাতে নাম লেখান। যেখান থেকে ইউরোপ অধ্যায় শুরু করেছিলেন, সেই বেনফিকাতে দুই মৌসুম খেলে ইউরোপ অধ্যায়ের ইতি টেনেছেন ডি মারিয়া। ফিরেছেন জন্মস্থান আর্জেন্টিনাতে- উদ্দেশ্য আবারও রোজারিও সেন্ট্রালের জার্সি গায়ে জড়ানো।

ইতোমধ্যে রোজারিও সেন্ট্রালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে ডি মারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ জয়ী ফুটবলারের ফেরা নিয়ে এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে রোজারিও সেন্ট্রাল। ক্যাপশনে লিখেছে, ‘একসঙ্গে ইতিহাসে আরও অনেক কিছু লিখা বাকি। ঘরে তোমাকে স্বাগতম ডি মারিয়া।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি