হোম > খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে পাক-ভারত লড়াইয়ের সম্ভাব্য দিনক্ষণ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আসন্ন টুর্নামেন্টের কয়েকটি ম্যাচের সম্ভাব্য সূচি সম্পর্কে জানিয়েছে পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। কলকাতার খেলাধুলাভিত্তিক গণমাধ্যম রেভ স্পোর্টস জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটির ভেন্যু করাচি। অন্যদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

ভারতীয় দল পাকিস্তান যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। তাই নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।

যদিও ভারতের ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। গুঞ্জন আছে, ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। বিকল্প হিসেবে উঠে আসছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নামও।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে