হোম > খেলা

আমিরাতের মুখোমুখি অনূর্ধ্ব-১৭ দল

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।

এরই মধ্যে গত মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল ২-০ গোলে হারায় সিরিয়াকে। খেলার প্রথমার্ধে কোচ সাইফুল বারী টিটুর দল ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর আরো এক গোল করে তারা।

দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচেও জয়ের লক্ষ্য অর্পিতা বিশ্বাসদের। ম্যাচটি খেলার পর এএফসি বাছাই পর্ব খেলতে জর্ডান যাবে বাংলাদেশ নারী দল।

বাছাই পর্বে প্রথম ম্যাচ জর্ডানের বিপক্ষে ১৩ অক্টোবর এবং চাইনিজ তাইপের বিপক্ষে ১৭ অক্টোবর গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে মেয়েরা।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি