হোম > খেলা

হেড-স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জো রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহই গড়েছিল ইংল্যান্ড। সিডনিতে সফরকারীদের প্রথম ইনিংস থেমেছে ৩৮৪ রান তুলে। জবাবে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিক অস্ট্রেলিয়াও। সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। দুজনের ব্যাটিং নৈপুণ্যে রানের পাহাড় গড়েছে অজিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫০৪ রান তুলে ফেলেছে স্মিথরা। অস্ট্রেলিয়া এখন এগিয়ে ১২০ রানে।

ওপেনার ট্রাভিস হেড ১৬৬ বলে ২৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৬৩ রানের চমৎকার এক ইনিংস উপহার দিয়েছেন। স্মিথ ১৯৩ বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৮ রানের দাপুটে ইনিংস খেলে এখনো অপরাজিত রয়ে গেছেন। মারনাস লাবুশেন (৪৮) দুই রানের জন্য মিস করেছেন ফিফটি। আর ৩৭ রান আসে ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে।

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ১৬৬ রান। ট্রাভিস হেড ৯১ অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন। ইনিংসটিকে রূপ দেন জাদুকরী তিন অঙ্কে।

পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক