হোম > খেলা

হেরেও সেমিফাইনালের অপেক্ষা ফুরাল বার্সার

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সা। এরপরও শেষ চারে পৌঁছে গেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর ক্লাব পর্যায়ে ইউরোপ সেরার আসরের সেমিফানালের টিকিট কাটল বার্সা।

মূলত প্রথম লেগের পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে শেষ চারে পৌঁছে গেছে বার্সা। প্রথম লেগে গত ১০ এপ্রিল ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিল লুইস কোম্পানিসে ডর্টমুন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় জায়ান্টরা। তাই ফিরতি লেগে হারলেও ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হাসি হেসেছে কাতালানরা।

দ্বিতীয় লেগে ছন্নছাড়া ফুটবল খেলেছে বার্সা। বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি তাদের। বিপরীতে প্রভাব বিস্তারকারী ফুটবলে তাদের কাঁপিয়ে দেয় ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে জার্মান ক্লাবটির হয়ে হ্যাটট্রিকের দেখা পান গুইরাসি। এদিন বার্সা কোনো গোল করতে পারেনি। নিজেদের ভুলে একমাত্র গোলটা হজম করতে হয় ডর্টমুন্ডকে।

অপর ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে চলে গেছে ফরাসি ক্লাবটি। এর আগে প্রথম লেগে ইংলিশ ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছিল পিএসজি।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের