হোম > খেলা

নিতিশের সেঞ্চুরিতে ভারতের লড়াই

স্পোর্টস ডেস্ক

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে বিপদে পড়েছিল ভারত। রীতিমতো ফলোঅনের শঙ্কায় ছিল সফরকারী দল। কিন্তু নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সে শঙ্কা এড়িয়েছে রোহিত শর্মার দল।

জবাব দিতে নেমে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে ৫ উইকেট হারায় ভারত। পন্ত ৬ ও জাদেজা ৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। তৃতীয় দিনের শুরুতে এ দুজন আউট হন ২৮ ও ১৭ রানে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান নিতিশ। অষ্টম উইকেটে সুন্দরকে নিয়ে গড়েন ১৪৭ রানের জুটি। তাতেই ফলোঅন এড়ায় অতিথিরা।

ব্যক্তিগত ৫০ রানে বিদায় নেন সুন্দর। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন নিতিশ। নিতিশ ও সুন্দরের লড়াইয়ের পরও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ঠেকানো কঠিন হবে ভারতের জন্য। দিনের খেলা শেষ হওয়ার আগে ভারতের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৩৫৮ রান।

এখনও অস্ট্রেলিয়ার চাইতে ১১৬ রানে পিছিয়ে আছে ভারত। নিতিশ ১০৫ রানে অপরাজিত আছেন। অপরপ্রান্তে ২ রানে অপরাজিত আছেন মোহাম্মদ সিরাজ। শেষ উইকেটে সিরাজকে নিয়ে নিতিশ বড় জুটি গড়তে পারলে সেটা দারুণ কিছুই হবে ভারতের জন্য। স্বাগতিকদের হয়ে ৩টি করে উইকেট নেন কামিন্স ও স্কট বোল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস

অস্ট্রেলিয়া: ৪৭৪/১০

স্টিভ স্মিথ ১৪০, মার্নাশ লাবুশান ৭২

ভারত: ৩৫৮/৯

নিতিশ কুমার ১০৫*, জয়সওয়াল ৮২

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা