হোম > খেলা

হামজাদের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা খুবই বাজেভাবে পার করেছে লেস্টার সিটি। অবনমন হওয়ায় আসন্ন মৌসুমে দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে তাদেরকে। যদিও কোচিংয়ে মার্টি সিফুয়েন্তেসকে এনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচেও দুর্দান্ত সময় কাটছে ক্লাবটির। টানা তিন জয় তুলে নিয়েছে তারা। এবার হাঙ্গেরির শীর্ষ লিগের ক্লাব জেটিইকের বিপক্ষে ১-০ গোলে জিতল তারা। এর আগে ওড হাভেরলে লুভেন ও পিটারবোরোকে হারায় তারা।

জেটিইকে'র বিপক্ষে এদিন শুরুর একাদশে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। স্কোয়াড বাজিয়ে দেখতে শুরুর একাদশে বেশকিছু চমক রেখেছিলেন সিফুয়েন্তেস। প্রথমার্ধের বিরতির পর অবশ্য একাদশে দশটি পরিবর্তন আনেন তিনি। শুরুর একাদশে চমক থাকলেও পুরনো স্টাইল ৪-২-৩-১ ফরমেশনে খেলেছে লেস্টার।

হাঙ্গেরির মাঠে প্রচন্ড গরমের মাঝেও জেটিই’র ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে লেস্টার। যদিও প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। বিরতির পর ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় তারা। ৭০ মিনিটে বক্সের ভেতর থেকে জালের ঠিকানা খুঁজে নেন লেস্টারের ঘানিয়ান ফরোয়ার্ড জর্ডান আয়েউ। এর আগে লুভেনের বিপক্ষে জয়ের দিনেও গোল করেছিলেন তিনি। আগামী ২৫ জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলবে লেস্টার। সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে লভিভ ও কোলনের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে তারা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?