হোম > খেলা

বিপিএলেও রংপুর রাইডার্সের স্পন্সর ‘গোল্ড কিনেন’

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মত রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ কেনার অ্যাপ ‘গোল্ড কিনেন’। সেই ধারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্যও রংপুর তাদের অফিসিয়াল স্পন্সরদের মধ্যে ‘গোল্ড কিনেন’র নাম ঘোষণা করেছে।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত জিএসএলে রংপুরের স্পন্সর থেকে সঙ্গী হয় দলটির চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় মুহূর্তের।

দারুণ সেই সাফল্যের পর এবার বিপিএলেও রংপুরের স্পন্সর হিসেবে থাকতে পেরে খুশি ‘গোল্ড কিনেন’।

চুক্তি সাক্ষরের পর গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা রংপুরের দেওয়া এক বিবৃতিতে জানান, ‘আমরা রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের দুই পক্ষের সংকল্প এবং উদ্দীপনার মূল্যবোধকেই প্রতিফলিত করে। আমরা সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে বিপিএলের আসছে মৌসুম উদযাপন করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক জানান, ‘গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করবে। একইসাথে আমরা আমাদের ভক্তদের জন্য এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলতে প্রস্তুত।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা