হোম > খেলা

রিশাদ-রানাদের সাথে যোগাযোগ রাখছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

কাশ্মীরে সন্ত্রাসী হামলাতে কেন্দ্র করে নতুনকরে উত্তেজনা শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণে। সূত্রের বরাতে জানা গেছে, নিরাপত্তা ‍ঝুঁকির বিষয়টি মাথায় রেখে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরতে চান বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তারা কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই দুই ক্রিকেটারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করা জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। যেমনটি আগেই বলা হয়েছে, বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানে অবস্থানকালে ক্রিকেটাররা যাতে নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করার জন্য বোর্ড পিসিবি এবং বাংলাদেশ হাইকমিশন উভয়ের সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে যাতে ক্রিকেটারদের সময়মতো এবং নিরাপদে পাকিস্তান থেকে ফেরানোর সুবিধার্থে সকল ব্যবস্থা করা যায়।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার