হোম > খেলা

ফের নিষিদ্ধ হৃদয়ের শাস্তি কার্যকর কী আবাহনীর বিপক্ষে?

স্পোর্টস রিপোর্টার

রবিন রাউন্ড লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর পর সংবাদমাধ্যমের সামনে তাদেরকে একরকম শূলে চড়ান তাওহিদ হৃদয়। এই দুই ঘটনায় তার নামের পাশে যুক্ত হয়েছিল মোট ৭ ডিমেরিট পয়েন্ট। এবার আজ শনিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে অসদাচারণের দায়ে তার নামের পাশে যুক্ত হয়েছে আরও এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা আর্থিক জরিমানা। এই ডিমেরিট পয়েন্টের জন্য আবারও ডিপিএলের এবারের আসরে নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়। তবে এখন প্রশ্ন জেগেছে, এই নিষেধাজ্ঞা কী কার্যকর হবে নাকি আগের দফার মতো আগামী মৌসুমের জন্য রেখে দেওয়া হবে?

বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী ৮ ডিমেরিট পয়েন্ট পেলে একজন ক্রিকেটার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। সেই অনুযায়ী তাওহিদ হৃদয়কে ঘরোয়া ক্রিকেটের পরবর্তী চার ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। সেই অনুযায়ী আগামী ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে মাঠে নামতে পারবেন না হৃদয়।

তবে আদৌ কী সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে কি না তা নিয়ে জেগেছে প্রশ্ন। কারণ, প্রথম দফায় দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয়ের শাস্তি নিয়ে হয়েছিল জলঘোলা। শেষ পর্যন্ত তার এক ম্যাচে নিষিদ্ধ থাকার শাস্তি আগামী ডিপিএলে কার্যকর হবে- এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ফের নিষিদ্ধ হওয়া হৃদয়ের শাস্তি কী আবাহনীর বিপক্ষে ম্যাচেই কার্যকর হবে কি না, সেটা নিয়েই ক্রিকেট পাড়ায় চলছে নানা গুঞ্জন।

এ নিয়ে টেকনিক্যাল কমিটির সদস্য অভি আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তার কিছু জানা নেই। বিষয়টি নিয়ে ডিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে বিসিবির এই পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?