হোম > খেলা

‘যে গাজার কষ্ট অনুভব করে না, সে মানুষ নয়’

আমার দেশ অনলাইন

মিসরের প্রধান ফুটবল কোচ হোসাম হাসান

মিসরের প্রধান ফুটবল কোচ হোসাম হাসান বলেছেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন

এর আগে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান।

মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ছিল শুধুই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া।

হাসান বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে তা নিয়ে সবাই প্রতিবাদ করে। অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন এখন স্বাভাবিক হয়ে গেছে।

তার মতে, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে সবারই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

হোসাম হাসান বলেন, আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো, ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হাসান।

তিনি বলেন, আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না।

সূত্র: আল জাজিরা

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল