হোম > খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের লিড

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছে পাকিস্তান। সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় সফরকারী শিবির। জবাবে ৩০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

৯০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ৭৩ রানেই সাইম আইয়ুব, শান মাসুদ ও কামরান গোলামের উইকেট হারায়।

সাইম ২৭, মাসুদ ২৮ ও কামরান করেন ৪ রান। চতুর্থ উইকেটে সৌদ শাকিলকে নিয়ে প্রতিরোধ গড়েছেন বাবর আজম। এই রিপোর্ট লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২২ রান। ৩২ রানের লিড পেয়েছে তারা।

বাবর ৩৭ রানে ব্যাট করছেন। অপরপ্রান্তে শাকিল ২০ রান নিয়ে অপরাজিত আছেন। পাকিস্তানের পতন হওয়া ৩ উইকেটের মধ্যে ২টাই নেন মার্কো জানসেন। বাকি উইকেটটি ঝুলিতে পুরেন কাগিসো রাবাদা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা