হোম > খেলা

সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারতে গেলেন এক দম্পতি

পক প্রণালী পাড়ি দিয়ে রেকর্ড

স্পোর্টস ডেস্ক

বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি এক দম্পতির ধ্যানজ্ঞান। কিন্তু সেই দুজন নতুন এক ইতিহাস লিখেছেন। তারা শ্রীলঙ্কা থেকে ঐতিহাসিক রাম সেতু রুটে সাঁতার কেটে পৌঁছেছেন ভারতে। এমন অভিযানে সফল হওয়া প্রথম দম্পতি তারা। এই দম্পতি হলেন দানিশ আবদি ও বৃশালি প্রসাদে।

গত ৭ মে তারা শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা শুরু করেন এবং প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ পক প্রণালি পাড়ি দিয়ে বিকেল প্রায় ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান। পুরো যাত্রায় সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই মিশনের ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউ, হঠাৎ দিক পাল্টে ফেলা বাতাস এবং শক্তিশালী সমুদ্রস্রোতের সঙ্গে লড়াই করতে হয়েছে এই দম্পতিকে। স্রোত তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দিচ্ছিল।

একটি ভিডিওতে সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিতে দেখা যায় আবদিকে। অন্য ভিডিওগুলোতে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্রে সাঁতার কাটার পর অবশেষে ভারতীয় উপকূলে পৌঁছানোর দৃশ্য ধারণ করা হয়েছে।

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন

১০ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের ক্যাম্প

কোচ আশরাফুল-তালহাদের চুক্তির মেয়াদ বাড়ছে