হোম > খেলা

রিশাদ-রানাদের নিরাপত্তায় বিসিবির গুরুত্বারোপ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান এবং ভারতের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গণে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। খুব স্বাভাবিকভাবেই তাদের চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই ক্রিকেটারের নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ। অন্যদিকে রানার ঠিকানা পেশোয়ার জালমি। তাদের সঙ্গে ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ২৪ ঘন্টা ধরে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বিসিবি আরও জানিয়েছে, ‘চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রিশাদ হোসেন এবং নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথা বলেছেন। বিসিবি আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সাথে সক্রিয় সমন্বয় করছে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার