হোম > খেলা

অঙ্কন-মজিদের সেঞ্চুরি

এনসিএল

স্পোর্টস রিপোর্টার

এনসিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আব্দুল মজিদ। কক্সবাজারে রংপুরের বিপক্ষে ২ উইকেটে ২৮১ দিন শেষ করে ময়মনসিংহ বিভাগ। দ্বিতীয় দিনে মজিদের ১৪তম সেঞ্চুরিতে ভর করে ৫৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দলটি। মজিদের ব্যাটে আসে ১১৯ রান। জবাবে, ২ উইকেটে ১৮ রান তুলে দিনশেষ করেছে রংপুর বিভাগ।

অন্যদিকে ঢাকার হয়ে ক্যারিয়ারের চতুর্থ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার ১২২ রানে ভর করে সিলেটের বিপক্ষে ৩১০ রানের সংগ্রহ পায় ঢাকা বিভাগ। সিলেটের হয়ে ইবাদত হোসেন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট নেন। জবাবে, ৩৩ রান তুলে দ্বিতীয় দিনশেষ করেছে সিলেট।

মিরপুরে উইকেট পতনের মিছিলের ম্যাচে ১ উইকেটে ৬৮ রান তুলে দ্বিতীয় দিনশেষ করেছে খুলনা। এর আগে দ্বিতীয় দিনে ২৬৮ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। খুলনার হয়ে মেহেদি হাসাম মিরাজ ১০৬ রানে নেন ৪ উইকেট। রাজশাহীর হয়ে সাখির হোসেন করেছেন ৮৯ রান।

কক্সবাজারে দিনের অন্য ম্যাচে ৩৫৮ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। বরিশালের হয়ে ৫৬ রানে চার উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। জবাবে, ২ উইকেটে ১১৫ তুলে দিনশেষ করেছে বরিশাল।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ