হোম > খেলা

১০ হাজারি ক্লাবে স্মিথ

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার সময় এই সংস্করণে স্টিভ স্মিথের নামের পাশে শোভা পাচ্ছি ৯ হাজার ৯৯৯ রান। সেদিন মাত্র এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। যদিও ১০ হাজারি রানের ক্লাবে পা রাখতে খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না এই ডানহাতি তারকা ব্যাটারকে।

২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারী দল। দলীয় ১৩৫ রানে মার্নাশ লাবুশান ফিরে গেলে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ক্রিজে এসে নিজের মোকাবেলা করা প্রথম বলটাকে মিড অনে পাঠিয়ে দৌঁড়ে এক রান নেন স্মিথ। সেই সঙ্গে বনেদি ফরম্যাটের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ হয় সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের। অস্ট্রেলিয়ার চতুর্থ এবং সব মিলিয়ে ১৫তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন স্মিথ। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে এর আগে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং ১০ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন।

পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক