হোম > খেলা

মেসি-রোনালদো হতে কঠোর পরিশ্রম প্রয়োজন

লামিনে ইয়ামালকে ফ্লিকের পরামর্শ

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো, লামিনে ইয়ামাল ও লিওনেল মেসি

ফুটবল দুনিয়ায় দারুণ সাড়া ফেলে যাচ্ছেন লামিনে ইয়ামাল। দুর্বার পারফরম্যান্সে একটু একটু করে জায়গা করে নিচ্ছেন ফুটবলপ্রেমী থেকে ফুটবল পণ্ডিতদের মনের কোণে। অনেকে ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখছেন এ স্প্যানিশ তরুণের মাঝে। তার মাঝে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের ছায়া দেখছেন কেউ কেউ। তবে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেকে ফুটবল জাদুকর হয়ে ওঠা কঠিন। অনেকে শুরুতে ঝলক দেখালেও ধীরে ধীরে হারিয়ে যান। যেটা যেন না হয়, সেজন্য দলের এ ওয়ান্ডার কিডকে উপায় বাতলে দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।


জার্মান ফুটবল গুরু ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘ইয়ামাল জানে, আমি তার কাছে কী চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে, তখন তা বারবার মেলে ধরতে হয়। ব্যাপারটি স্রেফ এক ম্যাচের নয়। কোনো ফুটবলার যতই ভালো হোক না কেন, আরো ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও সেটাই করতে হবে। স্রেফ প্রতিভার ব্যাপার এখানে নয়, সে যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’


যেভাবে চারদিকে- মানে বিশ্ব গণমাধ্যমে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে। প্রশংসার সাগরে ভেসে চলেছেন এ তরুণ তুর্কি। কিন্তু আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্যের ঠিকানায় নোঙর ফেলতে ছুটে চলতে হবে ইয়ামালকে, ‘আমাদের সবার ধীরস্থির থাকতে হবে। অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আমরা খুবই খুশি যে সে আমাদের হয়ে খেলছে এবং ১৭ বছর বয়সে যে পর্যায়ের ফুটবল সে খেলছে, এটা অবিশ্বাস্য। তবে সেও জানে যে তাকে কতটা পরিশ্রম করতে হবে এটা ধরে রাখতে এবং ভালো থেকে আরো ভালো হয়ে উঠতে। আমার মনে হয়, সেও এরকমই চায়। ভালোর শেষ নেই।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও