হোম > খেলা

ক্যারিয়ারের শেষটা রাঙানোর অপেক্ষায় সালাহ

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের হয়ে কিংবদন্তির কাতারে চলে গেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। একের পর এক দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের সেরাদের কাতারেও উচ্চারিত হচ্ছে তার নাম। কিন্তু দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সালাহর ব্যালন ডি’অরের ঘরটা শূন্য। এবার বর্ষসেরার আক্ষেপ ঘোচানোর সুযোগ ৩৩ বছর বয়সি ফুটবলের সামনে। ২০২৫ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সালাহ। ২০২৪-২৫ মৌসুমের দলীয় ও ব্যক্তিগত অর্জনও তাকে এগিয়ে রাখছে সেরার দৌড়ে। এবার ক্যারিয়ারের শেষটা রাঙানোর অপেক্ষায় মিসরীয় ফুটবলের রাজা।

লিভারপুলের সঙ্গে সালাহর পথচলা দীর্ঘ আট বছরের। এই সময়ে দুই শতাধিক গোল করেছেন সালাহ। সেই সঙ্গে জিতেছেন একাধিক শিরোপা। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। ৫২ ম্যাচে ৩৪ গোলের সঙ্গে অবদান রেখেছেন ২৩ গোলে। এর মধ্যে প্রিমিয়ার লিগেই ৩৮ ম্যাচে করেছেন ২৯ গোল। সেই সঙ্গে ১৮ গোলে করেছেন সহায়তা। গোল এবং গোল করানোর দিকে দিয়ে গেল মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষে ছিলেন সালাহ। যা লিভারপুলকে এনে দিয়েছে ২০তম লিগ শিরোপা। লিভারপুলকে শিরোপা এনে দিয়ে আরো কিছু ব্যক্তিগত অর্জনের ভাগীদার হয়েছেন সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের সঙ্গে জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাবও। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা হলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরার স্বীকৃতি পেয়েছিলেন।

মূলত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর একচ্ছত্র দাপটই তাকে ব্যালন ডি’অরের তালিকায় ফেভারিটের কাতারে রেখেছে। যদিও লড়াই হবে বেশ। তবে প্রায় একা হাতে লিভারপুলকে শিরোপা এনে দেওয়া সালাহর অবদান তাকে একটু হলেও বাকিদের চেয়ে এগিয়ে রাখবে। লিভারপুলের হয়ে গোটা ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০৩ ম্যাচে ২৪৬টি গোলের সঙ্গে ১১৩টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্যারিয়ারের সিকিভাগ শিরোপাও জিতেছেন ‘দ্য রেডস’দের হয়ে। ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন সালাহ। একবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও ইংলিশ সুপার কাপ। ইংলিশ লিগ কাপ জিতেছেন তিনবার- দুবার লিভারপুল ও একবার চেলসির হয়ে। বাসেলের হয়ে দুবার জিতেছেন সুইস লিগ।

ব্যক্তিগত অর্জনের তালিকাও নেহাত কম ভারী নয়। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন দুবার, লিভারপুলের বর্ষসেরা ফুটবলার তিনবার, চারবার হয়েছেন প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা গোলদাতা, প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেতাব জিতেছেন একবার, ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হয়েছেন দুবার, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন একবার। ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন সালাহ। এবার ব্যালন ডি’অর জিতলেই গোটা ক্যারিয়ার রাঙাবে পূর্ণতায়। ভাগ্য কি এবার সালাহর পক্ষে কথা বলবে? উত্তর সময়ের হাতে।

মোহাম্মদ সালাহ

ম্যাচ ৫২

গোল ৩৪

অ্যাসিস্ট ২৩

শিরোপা ১

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা