হোম > খেলা

মাঠেই বুকে ব্যথা, হাসপাতালে মারা গেলেন ক্রিকেট কোচ জাকি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

খেলা শুরুর আগ মুহূর্তে হুট করে মাঠে পড়ে যান ঢাকা ক্যাপিটালসের সহকারি কোচ মাহবুব আলী জাকি। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হুট করে মাঠে পড়ে যান তিনি। মাঠে তাকে সিপিআর দেওয়া হয়। তবুও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালস দলকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন মাহবুব আলী জাকি। সে সময়ই হুট করে মাঠে পড়ে যান তিনি। ঠিক কী কারণে পড়ে যান, তা তখন বোঝা যায়নি। মিনিটখানিকের মধ্যে তার অবস্থা বুঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর মাঠে দৌড়ে আসেন মাঠে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ফিজিওরা।

মাঠে মিনিট পাঁচেকের মতো সিপিআর দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাতে কাজ না হওয়ায় দ্রুতই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। তবে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি তাকে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবাশিস চৌধুরী বলেন, ‘হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে উনি মারা গেছেন।’ এখন তার লাশ কোথায় নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসপাতালের কাছ থেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি। এখনও পরিবারের কেউ সিলেট এসে পৌঁছায়নি। ফলে এখনও বিষয়টি নিয়ে অপেক্ষায় আছে বিসিবি।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি