হোম > খেলা

লিটনের ঘুরে দাঁড়ানো সহজ ছিল না

মনে করেন নাফিস ইকবাল

স্পোর্টস রিপোর্টার

অফফর্মে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল সহ্য করতে হচ্ছিল লিটন কুমার দাসকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রান করেছেন। সেই সঙ্গে তার নেতৃত্বে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলটির ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ট্রল সহ্য করে ঘুরে দাঁড়ানোটা মোটেও সহজ ছিল না লিটনের জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন। এরপর একাদশ থেকে বাদ পড়েন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন- করেন মাত্র ৬ রান। তাতে তাকে নিয়ে সমালোচনা বেড়ে যায়। এরই মাঝে দ্বিতীয় ম্যাচে ৫০ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। শেষ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৩২ রান। সিরিজসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে লিটনের প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের নাফিস বলেন, ‘লিটনের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা জানি আমাদের দেশের মানুষ যেহেতু আবেগপ্রবণ, তাই কেউ বাজে ফর্মের মধ্য দিয়ে গেলে সবাই ট্রল করে। এসবের মধ্যে ফর্মে ফেরা এবং দলকে নেতৃত্ব দেওয়া- সব মিলিয়ে আমি বলব লিটন অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের চরিত্র দেখিয়েছে। আশা এবং দোয়া থাকবে- যেন এটা ধরে রাখতে পারে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?