হোম > খেলা

পাকিস্তান থেকে ফেরানো হচ্ছে রিশাদ-নাহিদকে

স্পোর্টস রিপোর্টার

পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর থেকে শোনা যাচ্ছিল দেশে ফেরত আসতে চান নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে তারা কখন ফিরে আসবেন সে বিষয়টি নিশ্চিত করেনি। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পিসিবির পাশাপাশি নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের দুই দলের হয়ে খেলছেন পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ রানা ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। গতকাল থেকে রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল পিএসএলের ম্যাচ। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচ ভেন্যুর পাশে হয় ভারতীয় ড্রোন হামলা। তাতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের পাশের একটি ভবন। ওই ঘটনার পরই পিএসএল খেলতে পাকিস্তানে থাকা বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরত যেতে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তখন পিসিবি কর্মকর্তারা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে। এর আগে গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে রিশাদ হোসেন জানান, তারা নিরাপদে আছেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।
অন্য বিদেশি ক্রিকেটারদের মতো নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান থেকে দেশে ফেরত আসতে বিসিবির কাছে ইচ্ছা প্রকাশ করে। এরপরেই বিসিবি বিবৃতিতে জানায়, ‘বিসিবি পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে যাতে পাকিস্তানে থাকাকালীন তারা নিরাপদ বোধ করে। এ ছাড়া পাকিস্তান ত্যাগের সময় যেন ক্রিকেটারদের জন্য সব ব্যবস্থা সময়মতো ও সুবিধাজনকভাবে হয়।’
উল্লেখ্য যে, পাকিস্তানের মাটিতে হওয়া ভারতীয় বিমান হামলার পর থেকে দেশটির সব বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ফলে আপাতত পাকিস্তান ছাড়ার কোনো সুযোগ পাচ্ছেন না দেশটিতে থাকা বিদেশি ক্রিকেটাররা। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে অন্য দেশের বিমান সংস্থাগুলো।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও