হোম > খেলা

রিফাতের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে রিফাত কাজীর হ্যাটট্রিকের সুবাদে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে নেপালকেও সমান ৪-০ গোলে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। এ নিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্টে তিন দলের ‘এ’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের কিশোররা।

রিফাত কাজীর তিন গোলের সঙ্গে অন্য গোলটি এনে দেন মোহাম্মদ আরিফ। সাত দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ থেকে আগেই শেষ চারে উঠেছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত না পাকিস্তান- এটা ঠিক হবে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ শেষে।

একনজরে ফল

বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত

প্রথমার্ধে পাকিস্তানের গোল-আনন্দ

তাসকিন-হাসানদের কামব্যাকের পর বৃষ্টিতে শেষ তৃতীয় দিন

আফগানদের রেকর্ড ছোঁয়া হলো না, ৫৭ রানে জিতল জিম্বাবুয়ে

৯৮ রানেই ধসে গেল লঙ্কানরা

ভিনির হ্যাটট্রিকে ব্রাজিলের ৭ গোলের উৎসব, বিধ্বস্ত সিঙ্গাপুর

জোহানেসবার্গে এখনও বৃষ্টি, বন্ধ খেলা

রেকর্ড অষ্টম শিরোপা জয় খুলনার

প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচ হিসেবে দেখতে চান স্কালোনি!