হোম > খেলা

ডার্বিতে ম্যানইউ'র চমক, জয়ে ফিরল রিয়াল

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ডার্বি মানেই অন্যরকম এক রোমাঞ্চ। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই। উত্তেজনায় ভরপুর এক ম্যাচই উপহার দিলো ম্যানচেস্টারের দুই জায়ান্ট। তবে সবাইকে অবাক করে শেষ হাসি হাসল খারাপ সময়ের মধ্যে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।


ব্রায়ান এমবুয়েমো আর প্যাট্রিক দরগুর গোলে ২-০ ব্যবধানে প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রেড ডেভিলরা। এ হারে সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন বড় এক ধাক্কাই খেল।

তবে ম্যানইউয়ের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায়টা দারুণভাবে শুরু করলেন মাইকেল ক্যারিক। অন্যদিকে বার্সেলোনা ও আলবাসেতের কাছে টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি লেভান্তেকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্পেনের রাজধানীর ক্লাবটি।

ইংলিশ লিগে অন্য ম্যাচে লিভারপুলকে ১-১ গোলে রুখে দিয়েছে বার্নলি। তবে জয়ের দেখা পেয়েছে চেলসি। দ্য ব্লুজ শিবির ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল