হোম > খেলা

রংপুর রাঙিয়ে এলো রাইডার্স

স্পোর্টস ডেস্ক

সকাল থেকেই রংপুর জেলা স্টেডিয়ামে মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে সোমবার দুপুর গড়াতে সেই অপেক্ষা রীতিমতো জনসমুদ্রের রূপ নেয়। হাজার হাজার রংপুরবাসী বরণ করে নিয়েছে রংপুর রাইডার্স দলকে।

দুপুর হেলিকপ্টারে রংপুরে নামে রাইডাররা। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জেতা দল শুরুতে জার্সি দেয় ভক্তদের। হাজারখানেক জার্সি তারা উপহার দেয় মাঠে সাথে মানুষদের। রংপুরবাসীও সাদরে গ্রহণ করে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের।

মাঠে প্রবেশের পর মঞ্চে আসে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। মঞ্চে এসে মানুষের ভালোবাসায় মুগ্ধ সব ক্রিকেটার। একে একে দর্শকদের ধন্যবাদ দেন সব ক্রিকেটার ও কোচরা।

রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, 'আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। দোয়া করবেন যেনো বিপিএল ট্রফিটা নিয়ে আসতে পারি। বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ।'

দলটার টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, 'বসুন্ধরা গ্রুপ এদেশের ক্রিকেট বদলে দিচ্ছে। রংপুর রাইডার্স এই মাঠে এসে বিপিএলের অনুশীলন করবে, ম্যাচ খেলবে সুযোগ থাকলে। আমরা ট্রফি নিয়ে আবার রংপুরে আসব।'

হেড কোচ মিকি আর্থার জানান, 'আসসালামু আলাইকুম। যদিও আমি অনেক বেশি বাংলা জানি না। তবে আপনাদের ভালোবাসায় আমি অবাক।'

এছাড়া দর্শকদের জন্য রাখা হয় বিপিএল ট্রফিও। মাঠে ছিল বিপিএল ২০২৫ এর মাসকটা 'ডানা ৩৬'ও। রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের জন্য রাখা হয় বিশেষ কনসার্টও।

এই বিপিএলে শুরুর আট ম্যাচের সবকটায় জিতে পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে রংপুর রাইডার্স।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?