হোম > খেলা

নাঈমের ধীরগতির ব্যাটিংয়ে খুলনার হার

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ফরচুন বরিশালের ছুড়ে দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং উইকেটে খুলনা টাইগার্সের ওপেনার নাঈম শেখ ব্যাট চালালেন ধীরগতিতে। ৬ষ্ঠ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৫৯ বলে করেন ৭৭ রান। তার মতোই ধীরগতিতে রান তুলেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। খুলনা টাইগার্সের হারের জন্য যা দরকার ছিল সেটা হয়েছে তাদের দুজনের ব্যাটিংয়েই। দল ম্যাচ হারে ৭ রানের ব্যবধানে।

অথচ, খুলনা টাইগার্সের সামনে ছিল ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ। মাত্র ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ ১০ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৬৫ রান। তখনই বোঝা যাচ্ছিল খুলনার হার সময়ের ব্যাপারমাত্র। শেষদিকে জয়ের সামান্য যে আশা জাগিয়েছিল খুলনা সেটাও ভেস্তে গেছে ফরচুন বরিশালের দারুণ বোলিংয়ে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬০ রানে থামে খুলনার ইনিংস। বরিশালের হয়ে জাহানদাদ খান দুইটি উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৫০, রিশাদ হোসেনের ৩৯ ও তাওহিদ হৃদয়ের ৩৬ রানে ভর করে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৬৭ রান। খুলনার হয়ে মিরাজ তিন উইকেট নেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা