হোম > খেলা

ওয়ানডেতে বড় জুটি চান মিরাজ

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটারদের ব্যর্থতার দিনে চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ১০১ রানের জুটি ছাড়া আর কেউই পারেননি থিতু হতে। ফলে হয়নি বড় জুটিও। দ্বিতীয় ওয়ানডের আগে সেই ধাক্কা কাটিয়ে উঠতে চান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এছাড়া আবুধাবির উইকেটে থাকা টার্ন নিয়েও খানিকটা সন্দিহান ছিলেন তিনি। এছাড়া ম্যাচ হারের জন্য তার দায় উইকেটের ওপর এবং দ্রুত উইকেট হারিয়ে ফেলা।

গত পরশু আবুধাবিতে আফগানদের কাছে বাংলাদেশের হার ছিল ৫ উইকেটের। হারের দায় উইকেটের ওপর দিয়ে মিরাজ বলেন, ‘আমরা ১৫ ওভারের মধ্যে অনেকগুলো (৩) উইকেট হারিয়ে ফেলেছি। এই উইকেটে ব্যাট করা কঠিন। উইকেটে খানিকটা টার্ন ছিল এবং ওই সময়টা অনেক কঠিন ছিল।’ এমন কঠিন সময়ে হাল ধরেছিলেন তাওহিদ হৃদয়। তাকে নিয়ে মিরাজ বলেন, ‘যেভাবে তাওহিদ হৃদয় খেলেছে, এটা দারুণ। কঠিন সময়ে ব্যাটাররা বেশ শান্তশিষ্টভাবে খেলেছে। মাঝে মধ্যে ইতিবাচক ব্যাটিংও দেখা গেছে।’

ইতিবাচক ব্যাটিংয়ের দেখা মিললেও কাজের কাজ হয়নি। কারণ, চতুর্থ উইকেট ছাড়া যে জুটির দেখাই পায়নি। এ নিয়ে মিরাজের ভাষ্য, ‘শেষ সময়ে আমরা কোনো জুটি পাইনি। এটা সমস্যা। আমাদের সামনে সুযোগ ছিল।’ এই বড় জুটি না হওয়ার প্রভাব ছিল বাংলাদেশের ইনিংসে। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি। আমরা যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো।’

তিনি আরো যোগ করেন, ‘আমাদের বোলিং বিভাগ ভালো। আমরা খুব বেশি রান দিই না। আমাদের সমস্যা পেছনে (ব্যাটিং)। আমাদের বড় জুটির দরকার।’ এই সমস্যার উন্নতি দ্বিতীয় ম্যাচ থেকেই দেখতে চান অধিনায়ক মিরাজ। তার কথায়, ‘আমাদের এখন উন্নতি করার সুযোগ আছে। ম্যাচে করা ভুলগুলো ধরতে পেরেছি। এখান থেকে শিক্ষা নিয়ে যত দ্রুত উন্নতি করা সম্ভব করতে হবে। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচ থেকেই ভালো করবে। ঘুরে দাঁড়াবে।’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি