হোম > খেলা

ভারতে থাকা যুবাদের খোঁজ রাখছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল শুক্রবার থেকে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্ট খেলতে ৬ মে ভারতে পৌঁছায় বাংলাদেশের যুব ফুটবল দল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে ফুটবলারদের খোঁজ-খবর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন ভিডিও বার্তায় বলেছেন, দীর্ঘ ভ্রমণ করে অরুণাচলে পৌঁছানোর পর দল অনুশীলন করেছে। খেলার জন্য প্রস্তুত। যুবাদের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। যুব দলের ডিফেন্ডার আশিকুর রহমান জানান, মালদ্বীপের বিপক্ষে জিততে চান তারা। এরপর ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনালে যাওয়ার লক্ষ্য তাদের। ভারতে থাকা যুব দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, ‘তাদের সঙ্গে সব সময় যোগাযোগ হচ্ছে। আমরা আশা করি কোনোরকম কিছু হবে না।’ এবারের অনূর্ধ্ব-১৯ সাফে খেলছে না পাকিস্তান। স্বাগতিক ভারতের পাশাপাশি খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট খেলতে বাংলাদেশই সবার আগে ভারত পৌঁছেছে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও