হোম > খেলা

এনসিএলে সাদমানের প্রথম সেঞ্চুরি, শুভ্রর হাফসেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

সাদমান ইসলাম

এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে চমক দেখিয়েছেন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। আজ বরিশালের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। দিনের অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ফিফটি করে চমক দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার শাকির হোসেন শুভ্র। তার হাফ সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে শুভ্র। সাদমানের সেঞ্চুরিতে বরিশালকে ৯৬ রানের বড় ব্যবধানে হারায় ঢাকা মেট্রো।

দিনের প্রথম ম্যাচে তরুণ ইকবাল হোসেনের ৫০ ও অধিনায়ক আকবর আলীর ২৮ রানে ভর করে ১৪৩ রানে অলআউট হয় রংপুর বিভাগ। জবাবে, শাকির হোসেন শুভ্রর ৪২ বলে ৫২ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে রাজশাহী। মাঝে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ম্যাচে রংপুরকে ফেরারন আবু হাশিম। প্রথম উইকেট শিকারের পর ওয়াইড দেওয়ায় টানা তিন বলে তিন উইকেট নিয়েও তার নামের পাশে যোগ হয়নি হ্যাটট্রিক। হাশিমের ওই বোলিং তোপের পর শুভ্রর ব্যাটে ভর করে জয় পায় রাজশাহী।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও সাদমান ইসলাম। রবিন ৭৯ ও সাদমান খেলেন ১০১ রানের ইনিংস। তাদের দুজনের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৯৭ রানে থামে ঢাকার মেট্রোর ইনিংস। বড় লক্ষ্যে খেলতে নেমে মারুফ মৃধা ও আবু হায়দার রনির দারুণ বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার আজমীর আহমেদ। মেট্রোর হয়ে মারুফ ১৫ রানে নেন তিন উইকেট। রনি ১৫ রানে নেন দুই উইকেট।

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি