হোম > খেলা

পরিবর্তন এসেছে সাফের গঠনতন্ত্রে

স্পোর্টস রিপোর্টার

নেপালের কাঠমান্ডুতে গতকাল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ছিল। এই কংগ্রেসে সাফের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। গঠনতন্ত্রে ছিল যে, তিন মেয়াদের বেশি কেউ সাফের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। এই নিয়মের পরিবর্তন আনা হয়েছে।

এখনো যে কেউ অসংখ্যবার সাফের নির্বাহী কমিটিতে নির্বাচিত হতে পারবেন। ফলে সাফের বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সামনে আবার নির্বাচন করার পথ খোলা হয়ে গেল। টানা চতুর্থবারের সাফের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। আবারও সাফের সভাপতি হতে তার আর বাধা থাকল না।

কংগ্রেস শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানান, ‘সর্বসম্মতিক্রমে সাফের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে।’

আগামী বছর নারী, পুরুষ, বয়সভিত্তিক মিলিয়ে বেশ কিছু টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে সাফের। এএফসির মতো সাফেও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে বিশেষভাবে কাজ করছে।

সাফের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি। সাফ কংগ্রেসে বাফুফের প্রতিনিধি হিসেবে মঞ্জুরুল করিম ও টিপু সুলতান যোগ দেন। সাফের সভাপতি বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

ইশানের ঝোড়ো সেঞ্চুরি, ইমরানের ম্যাজিকাল ফাইফার

সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বাংলাদেশের মেয়েরা

আরচারি ওয়ার্ল্ড কাপে ঐশ্বর্য-নাসরিনদের জয়

কাউন্সিলর তালিকা জমার শেষ তারিখ ১৬ মে

‘নাহিদ আমাদের বিপক্ষে জ্বলে উঠবে না’, শাহীন আফ্রিদির ভবিষ্যদ্বাণী

হামজার জন্য ফুরালো না অপেক্ষা

ইতিহাস পেছনে ফেলে সিমন্সের ভাবনায় বর্তমান

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা উজবেকিস্তানের

ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবার খেলবে বাংলাদেশ

ফাইনালে উঠে আবেগে ভাসছেন আর্তেতা, ‘ইতিহাস গড়েছি আমরা’