হোম > খেলা

শঙ্কা কেটে গেছে, ভারতের যমদূতকে পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে ট্রাভিস হেডর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সে শঙ্কা কেটে গেছে। বক্সিং ডে টেস্টে ভারতের যমদূত হিসেবে পরিচিত হেডকে পাচ্ছে অস্ট্রেলিয়া।

আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বক্সিং ডে টেস্ট। আসন্ন ম্যাচকে সামনে রেখে আজ (২৫ ডিসেম্বর) একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে একাদশে আছে হেডের নাম। যেটা ভারতীয় দলের জন্য ও মন খারাপ হওয়ার মতো খবর বটে। কারণ দলটির বিপক্ষে বরাবরই ব্যাট হাতে হিমালয়ের মতো দাঁড়িয়ে যান হেড।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ১৬৩ রান করেন হেড। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও স্বাগতিকদের বিপক্ষে হাঁকান দুর্দান্ত শতক। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

প্রথম ৩ টেস্টের ৫ ইনিংসে দুই সেঞ্চুরিতে হেডের ব্যাট থেকে এসেছে ৪০৯ রান। ব্রিসবেনে ১৫২ রানের পর অ্যাডিলেডে করেন ১৪০ রান। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পেশিতে চোট পান। এজন্য মেলবোর্ন টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এরপরও মেলবোর্ন টেস্টে হেডের বিষয়ে আশাবাদী ছিলেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। হতাশ হতে হলো না তাকে। পুরোপুরি সুস্থ হয়েই আসন্ন ম্যাচে খেলতে নামবেন অজিদের এই তারকা ক্রিকেটার।

তৃতীয় টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে নাথান ম্যাকসুইনিকে। তার পরিবর্তে খেলবেন স্যাম কনস্টাস। মেলবোর্ন টেস্ট দিয়ে অভিষেক হবে ১৯ বছর বয়সী এই তরুণ ব্যাটারের। এছাড়া ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন জশ হ্যাজলউড। একাদশে নেওয়া হয়েছে স্কট বোল্যান্ডকে।

একনজরে মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: প্যাট কামিন্স (অধিণায়ক), উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাশ লাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা