হোম > খেলা

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সাধুবাদ ইউসুফের

স্পোর্টস ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে চারদিকে চলছে আলোচনা-সমালোচনা। এবার তাতে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সাবেক এই ক্রিকেটারের ভাষ্য, ভারত ম্যাচ বয়কট করে পাকিস্তান দরকারি সিদ্ধান্ত নিয়েছে।

ইউসুফ মনে করেন, বিশ্ব ক্রিকেটে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করে থাকে, সেটি বন্ধ হওয়া উচিত। ইউসুফ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সরকারের নেওয়া এই অবস্থান কঠিন হলেও দরকারি। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবে না। আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াই।’

লেখার সঙ্গে তিনি আইসিসি, বিসিসিআই, বিসিবি, পাকিস্তান ক্রিকেট, গ্লোবাল ক্রিকেট, ফেয়ারপ্লে ও জাস্টিন ইন ক্রিকেট হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

এর আগে নিরাপত্তাশঙ্কায় ভারতে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পক্ষেও সরব ছিলেন ইউসুফ। সে সময় আইসিসির কঠোর সমালোচনা করে তিনি লিখেছিলেন, ‘একটি খেলা, যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সংগত উদ্বেগকে উপেক্ষা করা (আইসিসির) ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাব নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরপর ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সূচি নির্ধারিত ছিল।

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল