এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশ গঠন করেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তার প্রথম একাদশে জায়গা পাননি শমিত সোম। গত মঙ্গলবার ঢাকায় ফিরে বুধবার দলের সঙ্গে একটি মাত্র সেশন অনুশীলন করেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার। তার সঙ্গে একাদশের বাইরে রাখা হয়েছে অধিনায়ক জামাল ভূঁইয়াকে।
বাংলাদেশের শুরুর একাদশে আছেন লিস্টার সিটি তারকা হামজা চৌধুরী। ৪-৪-২ ফর্মেশনে খেলবে বাংলাদেশ। গোলরক্ষক হিসেবে মিতুল মারমা প্রতি ভরসা রাখা হচ্ছে। তপু বর্মণের ইনজুরিতে থাকায় রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তাজ উদ্দিনকে রেখেছেন কাবরেরা। শমিতের অনুপস্থিতিতে মাঝমাঠে হামজার সঙ্গী সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগের দায়িত্ব উঠেছে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে।
হংকং ম্যাচের আগে খেলোয়াড়দের ইনজুরিতে ভুগছে বাংলাদেশ। ইনজুরির কারণে চূড়ান্ত দলের বাইরে চলে যান মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা ও আল আমিন। এছাড়া প্রাথমিক দল থেকে বাদ পড়েন আল আমিন, মেহেদী হাসান মিঠু, কাজেম শাহ, জাহিদ হাসান শান্ত ও পাপ্পু হোসেন।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।