হোম > খেলা

বিসিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ঘটেছে তুলকালাম। সরকারি হস্তক্ষেপ আর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিভিন্ন ক্যাটাগরি থেকে একসঙ্গে ১৬ পরিচালক পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনে ভোটের লড়াইয়ে টিকে থাকলেন ৩৩ প্রার্থী। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন ছয় পরিচালক। এই ক্যাটাগরি থেকে ভোটে আরো চার পরিচালক নির্বাচিত হবেন।

ক্যাটাগরি-২ বা ক্লাব কোটা থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ৩০ জন। তামিম ইকবালসহ ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু নির্বাচন করতে পারছেন না। টিকে থাকা ১৬ প্রার্থীদের মধ্যে থেকে ১২ পরিচালক নির্বাচিত হবেন।

এদিকে, খুলনা বিভাগে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি কণ্ঠশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এছাড়া সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এখন ভোটের লড়াই হবে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে।

ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হবেন একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ভোটের লড়াইয়ে টিকে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল।

বিসিবিতে মোট পরিচালকের পদ ২৫টি। এর মধ্যে তিন ক্যাটাগরি থেকে ২৩ জন নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন বাকি দুজন। পরিচালকদের ভোটে একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হবেন।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি