হোম > খেলা

সিরিজ হারল নারী ইমার্জিং দল

স্পোর্টস রিপোর্টার

কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তোলে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক শারমিন সুলতানা।

এ ছাড়া ২৭ রান আসে রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো ব্যাটার বড় রান করতে না পারায় বাংলাদেশের ইনিংস থামে ১১৭ রানে। জবাবে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সিমিওন লউরেন্সের ৪০ ও ফায়ে টুন্নিক্লিফের ৩৫ রানে ভর করে সহজ জয় পায় সফরকারীরা। এ ছাড়া অ্যালেক্সজান্দ্রা ক্লেয়ার ক্যান্ডেলারের ব্যাটে আসে ৩০ রান। ব্যাটিংয়ে দারুণ করা ক্যান্ডেলার বল হাতে ২২ রানে নেন ৩ উইকেট। বাংলাদেশের হয়ে ফুয়ারা বেগম ১৮ রানে নেন ১ উইকেট।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও