হোম > খেলা

দেড়শ পেরিয়েছে বাংলাদেশের লিড, রান ৪৪৭

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দিনের শুরুতে আশা ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করবেন মাহমুদুল হাসান জয়। আগের দিনের ১৬৯ রানের সঙ্গে আর মাত্র দুই যোগ করেই আউট হয়েছেন তিনি। তাতে ডাবল সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পরে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মমিনুল হকও ফিরেছেন আগেভাগেই। তাতে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭ রান। লিড দেড়শ ছাড়িয়ে হয়েছে ১৬১ রান।

১৬৯ রান নিয়ে দিন শুরু করা জয় তৃতীয় দিনের শুরুতেই ফেরেন। ফেরার আগে তার ব্যাটে আসে ১৭১ রান। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মমিনুল হকও আউট হন দুই রান যোগ করে। তার ব্যাটে আসে ৮২ রান। তাদের দুজনের বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই জুটি ভাঙে মুশফিক ২৩ রানে ফিরলে। তার ব্যাটে আসে তিন ফিফটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬৯ বলে ৬১ রানে অপরাজিত আছেন তিনি। এছাড়া লিটন দাস অপরাজিত আছেন ২৪ বলে ১৯ রানে।

আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় দিনের শুরুতে প্রথম সাফল্য এনে দেন ব্যারি ম্যাকার্থি। তার বলে উইকেটের পেছনে লরকান টাকারকে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। এক ওভারের ব্যবধানে এই ম্যাকার্থির বলে আউট হন আগের দিনের সেট ব্যাটার মমিনুল হক। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ম্যাথিউ হ্যামফ্রিজের বলে আউট হয়ে।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার