হোম > খেলা

বাংলাদেশ সিরিজকে ঘিরে পাকিস্তান আর্মির নিরাপত্তা মহড়া

স্পোর্টস ডেস্ক

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনে পাকিস্তান আর্মির মহড়া। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে নিরাপত্তা মহড়া দিয়েছে পাকিস্তান আর্মি। সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ। এই মহড়ার মাধ্যমে পাকিস্তানের সামরিক বাহিনী সিরিজের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।

ভারত-পাকিস্তান দুই দেশের সীমান্তের অস্থিরতার জের ধরে স্থগিতের চিন্তাভাবনা চলছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর সম্প্রতি নতুন সূচিতে সিরিজটি আয়োজনের ইচ্ছা ইচ্ছা পোষণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে সায় দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

উল্লেখ্য, সিরিজটি হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের। এরপর পরিস্থিতি বিবেচনায় সেটা তিন ম্যাচে নামিয়ে আনা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ, একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও