হোম > খেলা

ভারতের মেয়েদের কাছে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

একপেশে ম্যাচ। নো হ্যান্ডশেক বিতর্কের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তানের মেয়েরা। নারী ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতেছে ৮৮ রানে। শুরুতে ব্যাট করে ভারত অলআউট হয় ২৪৭ রানে। জবাবে পাকিস্তান ৪৩ ওভারে গুটিয়ে ১৫৯ রানে। টানা জয়ে আট দলের লিগ পদ্ধতির পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত।



সূর্যকুমার যাদবরা এশিয়া কাপে যেটা দেখিয়েছেন। নারী ক্রিকেট বিশ্বকাপে হারমানপ্রিত কৌররা ঠিক সেটাই করলেন। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। এমনকি টসের সময়ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারত ক্যাপ্টেন হারমানপ্রিত। ক্রিকেটে যেটা বড়ই বেমানান আর যারপরনাই অদ্ভুত এক ব্যাপার।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে চিরশত্রু পাকিস্তানের মুখোমুখি হয়ে নতুন বিতর্কের জন্ম দিল ভারত।


সংক্ষিপ্ত স্কোর


ভারত: ২৪৭/১০, ৫০ ওভার (দেওল ৪৬, ঘোষ ৩৫*, রদ্রিগেজ ৩২, রাওয়াল ৩১; ডায়না ৪/৬৯, সাদিয়া ২/৪৭)।


পাকিস্তান: ১৫৯/১০, ৪৩ ওভার (সিদরা ৮১, নাতালিয়া ৩৩; গৌড় ৩/২০, দীপ্তি ৩/৪৫, রানা ২/৩৮)।
ফল: ভারত ৮৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ক্রান্তি গৌড়।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি