হোম > খেলা

শনিবার থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট

বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটের মতো ফুটবলেও অনলাইনে ম্যাচ টিকিট ক্রয় করা পাওয়া যাবে। এই প্রথমবারের মতো অনলাইনে ম্যাচ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২১ মে) বাফুফে পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের টিকিট। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুদল। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইডটলাইভ এ পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ ৫টি টিকিট ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। করপোরেট বক্স ৫ হাজার, করপোরেট বক্স ৫ হাজার, ভিআইপি-রেড বক্স ৪ হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ ২ হাজার ৫০০, স্কাই ভিউ ৩ হাজার, ক্লাব হাউজ-১ ২ হাজার ৫০০, ক্লাব হাউজ-২ ২ হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে টিকিট ছাড়া হবে। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদ মাধ্যমে এসব তথ্য জানান।

সাফ জয়ের আনন্দের মাঝেই অর্থ পুরস্কার পেল অনূর্ধ্ব-২০ দল

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা, ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

ফুটবলকে বিদায় ব্রাজিলিয়ান তারকা অস্কারের

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটে ছক্কা বৃষ্টি

অ্যাতলেটিকোকে হারিয়ে শিরোপা দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে বার্সেলোনা

ট্রফির সঙ্গে আরো অনেক কিছু পেল বাংলাদেশ

‘সেপ্টেম্বরে সাফ জিততে চাই’

টিভির পর্দায় পিএসএলসহ ফুটবলের যত খেলা

বিসিবি ছেড়ে ‘পালাচ্ছেন’ পরিচালকরা

শেষ মুহূর্তের গোলে মায়োর্কার কাছে হারল রিয়াল