হোম > খেলা

কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ সময় পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেই রেকর্ডে নিজেকে রাঙালেন পাকিস্তানের বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ম্যাচজয়ী ৬৮ রানের ইনিংস খেলে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন এই ওপেনার। তার এই ইনিংসের বদৌলতে ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার দিক দিয়ে এতোদিন কোহলির পেছনে ছিলেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ৫০ বা তার বেশি রান করার সংখ্যা দাঁড়াল ৪০টিতে, যা বিরাট কোহলির ৩৯টি রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা (৩৭টি)/। চতুর্থ স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৩১টি)।

গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হলেও বাবর আজম ও সাহিবজাদা ফারহান ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান। এরপর বাবর ও সালমান আঘার ৭৬ রানের জুটি জয়ের ভিত্তি গড়ে দেয়।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ