হোম > খেলা

ভালো উইকেটের পেছনে যে রহস্য

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএলের উইকেট নিয়ে অভিযোগ বেশ পুরোনো। রান হয় না, কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের জন্য অপেক্ষা হতো লম্বা। এবার অবশ্য বদলে গেছে সেই চিত্র। বিপিএলের প্রথম ম্যাচ থেকেই দেখা যাচ্ছে রান উৎসব। কিভাবে এমন হলো উইকেট? সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, 'এটার পেছনে ছোট্ট একটা কাহিনী আছে, আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেন্ট কিটসে যে খেলাটা খেলেছি। পরিসংখ্যান যদি দেখেন ৩২২, ২৯৫ অতিরিক্ত করি নাই আমরা। উইকেট যদি দেখেন মনে হয়েছিল সিমেন্টে বানানো। মানে চোখ বন্ধ করে পিটাইছি। তখন আমার মনে হয়েছে যখন ভালো উইকেট হয় তখন বোলাররা শেখে কীভাবে ভালো বল করতে হয়। আর ব্যাটাররা তো জানেই এখানে আমাকে কী করতে হবে। তখন মনে হয়েছে, ফোর ডে ম্যাচ বাউন্সি উইকেট হতে পারে। তবে টি-টুয়েন্টিতে আমার ভালো উইকেট হতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজে এমন উইকেট দেখে সেভাবেই উইকেট তৈরিতে মনযোগ দিয়েছেন বিসিবি। তিনি বলেন, 'আমি গ্রাউন্ডসম্যানদের বলেছি এবার উইকেট ভালো করতে হবে। এখন ব্যাটার মুভমেন্ট ভালো আছে এবং আড়াই মিলিমিটার ঘাসও আছে। এই বিষয়গুলো সুক্ষ্ম জিনিস। আমি চিন্তা করি এগুলো যেন ভালোভাবে হয়। আর তা তো দেখছেন।'

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল