হোম > খেলা

শিরোপা জয়ের তাড়নায় মদরিচ

স্পোর্টস ডেস্ক

লুকা মদরিচ

শৈশবে আইডল ছিলেন স্বদেশি মিডফিল্ডার জোনিমির বোবান। তার খেলা দেখতে দেখতে গলা ফাটিয়েছেন লুকা মদরিচ। সেখান থেকেই বনে যান এসি মিলানের পাড় ভক্ত। বর্ণিল ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে পা রেখে ক্রোয়েশিয়ান এ তারকা এবার নাম লিখেছেন ইতালির এ বিখ্যাত ক্লাবে। নব্বইয়ের দশকে যে ক্লাবটি ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম জায়ান্ট ক্লাব।

খারাপ সময়ের মধ্য দিয়ে সেই ক্লাব এখন ধুঁকছে। ক্রান্তিকাল থেকে ছোটবেলার পছন্দের ক্লাবকে উদ্ধার করতেই মদরিচ নতুন ঘাঁটি গেড়েছেন মিলানে। নতুন ক্লাবের নতুন সতীর্থদের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রিয়াল মাদ্রিদে ১৩ বছর কাটানো তারকা এ মিডফিল্ডার। তার স্পষ্ট আর্জি, যেনতেন মানের ফুটবল খেলা চলবে না।


এক বছরের জন্য মিলানে নাম লিখেই মিলান টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন মদরিচ। তাতে ক্লাবটিকে ইউরোপিয়ান ফুটবলের এলিট লেভেলে ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সতীর্থদের জানিয়েছেন লক্ষ্যের কথা, ‘সাধারণ মানের ফুটবল খেললে কেউই খুশি হবে না। দলের সম্ভাব্য সবচেয়ে বড় লক্ষ্য ও শিরোপা জয়ের তাড়না থাকতে হবে। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে হবে। আর এই লক্ষ্য পূরণ করতেই আমি এখানে।’


মিলানের ওয়ার্মআপ জার্সি গায়ে বাল্যকালে তোলা নিজের একটি ছবি দেখে স্মৃতির ঝাঁপি খুলে দেন ৩৯ বছরের মদরিচ, ‘বেড়ে ওঠার সময়, আমি অনেক ইতালিয়ান লিগের ম্যাচ দেখতাম। আমার ফেভারিট দল ছিল এসি মিলান। ওই সময়ে ক্রোয়েশিয়ায় আমরা অনেকে মিলানকে অনুসরণ করতাম, কারণ তখন এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ছিল। এ ছাড়া সেই সময় জোনিমির বোবান এই ক্লাবে খেলতেন, যিনি আমার আদর্শ ছিলেন।’


ইউরোপের বাইরের যাওয়ার সুযোগ ছিল। তারপরও নতুন চ্যালেঞ্জ নিতে মিলানেই যোগ দিয়েছেন। কিন্তু কেন? মদরিচ খোলাসা করেছেন কারণটা, ‘আমি ইউরোপে থাকতে চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলে যেতে চেয়েছি। ইউরোপের বাইরে থেকে কিছু প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু মিলানের প্রস্তাব পাওয়ার প্রথম মুহূর্তেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলি।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?