হোম > খেলা

নিষিদ্ধ হওয়ার খড়গ সাকিবের সামনে

ধাক্কা দেওয়ায় শাস্তি

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানি ক্রিকেটারকে ধাক্কা দেওয়ায় শাস্তি পেয়েছেন তানজিম হাসান সাকিব। একই সঙ্গে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়ে গেছেন এই তরুণ পেসার।

বিপিএলে গতকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারায় সিলেট। ফ্রাঞ্চাইজিটির দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ১৭তম ওভারে সাকিবের শিকার হন মোহাম্মদ নাওয়াজ। পাকিস্তানি ক্রিকেটারকে আউট করে উত্তেজনা ধরে রাখতে পারেননি সাকিব।

প্যাভিলিয়নের পথ দেখানোর পাশাপাশি কাঁধ দিয়ে নাওয়াজকে ধাক্কা দেন সাকিব। এই ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি নাওয়াজ। সাকিবের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে যান। রনি তালুকদারের মধ্যস্ততায় সেই তর্কের সমাপ্তি হয়।

ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে সাকিবকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন রেফারি এহসানুল হক সিজান। সেই সঙ্গে এই বোলারকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয়। অর্থ্যাৎ আগামী ২৪ মাসের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন সাকিব।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার