হোম > খেলা

দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমস হকি

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও হার দেখল বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল 'এ'-র এই ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলে দক্ষিণ কোরিয়া এবং প্রথম কোয়ার্টারেই ৩টি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৩ গোল যোগ করে চালকের আসনে বসে কোরিয়ান দলটি। বিরতির পরেও বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে তৃতীয় ও শেষ কোয়ার্টারে আরও একটি করে গোল করে ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।

এশিয়ান গেমসে নারী হকির অভিষেক আসরে প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে, এই জয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশ ২৫ সেপ্টেম্বর খেলবে কাজাখস্তানের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর লড়াই করবে চাইনিজ তাইপের বিপক্ষে।

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি