হোম > খেলা

নেপালকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ভারতের অরুণাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। খেলার প্রথমার্ধে দুদলের ম্যাচটি গোলশূণ্য ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলতে দুটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ৭৩ মিনিটে ম্যাচে ডেথলক ভাঙেন আশিকুর রহমান। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন আশিক। এরপর ৮০ মিনিটে প্রতিপক্ষের দুজনকে ব্যর্থ বক্সের মধ্যে বল পেয়ে যান মানিক। গোলটি তার পা হতেই আসতে পারতো। কিন্তু সেটি না করে অধিনায়ক ফয়সালের দিকে বল বাড়িয়ে দেন এই ফুটবলার। আলতো টোকায় গোল করেন ফয়সাল। এই দুই গোলেই ফাইনালের উঠার আনন্দের উপলক্ষ্য পেয়ে যায় বাংলাদেশ যুব দল। ১৮ মে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল ভারত কিংবা মালদ্বীপ।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও